১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:১৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

বিবাহোত্তর অনুষ্ঠানের আগেই ট্রলিচাপায় প্রাণ গেল মুন্নার

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫,
  • 77 Time View

বিবাহোত্তর অনুষ্ঠানের তিনদিন আগেই ট্রলিচাপা প্রাণ গেল মনিরুজ্জামান মুন্না (৩৫) নামে এক যুবকের।

আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্না রংপুরের ঠাকুরদান গ্রামের মাহফুজার রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নাজিমখানে ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মুন্না। এ সময় নাজিমখান বাজারের সাকিনা মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে পৌঁছালে একটি ট্রলি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুন্নার স্বজনরা জানান, সম্প্রতি উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী এলাকার মোকছেদ আলীর মেয়ের সঙ্গে মুন্নার বিয়ে হয়। আগামী শুক্রবার তাদের বিবাহোত্তর অনুষ্ঠানের কথা ছিল।

রাজারহাট থানার এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ