১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩,
  • 481 Time View

নিজস্ব প্রতিবেদক, (ময়মনসিংহ):জামালপুরে বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১ টায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বের হয়। সমাবেশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় ।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সহসভাপতি জাহিদ হাসান, রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইসহাক। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খায়রুল ইসলাম আল-আমীন, সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম-আহ্বায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন- সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) মাহমুদুল আলম বাবুর নির্দেশে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ