১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬,
  • 26 Time View

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান ও শপিংমল খোলা রাখায় খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় ছয় ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে। তবে কিছু ব্যবসায়ী ওই নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখছিলেন—এমন তথ্যের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় পৌর সদরের উর্মিমা কমপ্লেক্সের স্যামসাং শোরুমকে ১ হাজার টাকা, বোয়ালিয়া মোড়ের কাপড় ব্যবসায়ী বিষ্ণু পালকে ১ হাজার টাকা, সরল বাজারের তিনটি দোকানকে মোট ১ হাজার ৫০০ টাকা এবং জিরোপয়েন্টের ওয়াল্টন শোরুমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকল ব্যবসায়ীদের জনস্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার আহ্বান জানান।

এ সময় পেশকার আনিছুর রহমান, তুহিন বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ