১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৩৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

নরসিংদীতে ৮ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ৮, ২০২৩,
  • 391 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত তিনদিনে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাজা ও ২১০ পিছ ইয়াবা টেবলেটসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, আজ শনিবার বিকালে রবিন (২৮) এবং নূরনবীকে (২৭) নরসিংদী শহরের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাছাড়াও একই দিনে বিভিন্ন স্থান থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ হানিফ মিয়া (৪৮) এবং মোহাম্মদ আনিসকে (৪৫) ২ কেজি গাজা সহ গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার নরসিংদী সদর উপজেলার কাউরিয়াপাড়া থেকে ০৫ কেজি গাজাসহ মোছা. নাছিমা বেগম, সাটিরপাড়া এলাকা থেকে ১ কেজি গাজাসহ মো. আরিফ মিয়া (৪১) ও ০৪ কেজি গাঁজাসহ মো. ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইমন নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট গ্রেপ্তার করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া বলেন, ‘আমাদের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্যারের যোগদান উপলক্ষে তিনদিন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন স্তরের প্রশাসনের লোকজন সহায়তায় করেন। গ্রেপ্তারকৃত প্রত্যকের বিরুদ্ধে রয়েছে অন্তত ৩-৫ টি মাদক মামলা। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। নরসিংদীকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়তে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ