১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:০৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

মনোহরদীতে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩,
  • 348 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত (৪৫) এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ১০ টার দিকে আড়িয়াল খাঁ নদের কটিয়াদি অংশে মরদেহ ভাসতে দেখা যায়। পরে দুপুর ১ টার দিকে মরদেহটি চরগোহালবাড়িয়া পাড়ে এসে আটকে যায়। স্থানীয়রাও মরদেহটি শনাক্ত করতে পারেননি।নিহতের গলাকাটা এবং পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য এলাকায় হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ