১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৩৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে ‘বিজয়োল্লাস’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩,
  • 164 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে ‘বিজয়োল্লাস’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ রোববার রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টটি উদ্বোধন করেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

ইউএনও জুয়েল আহমেদ বলেন, বিজয় দিবসের মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে ত্রিশাল মুক্ত দিবসে এই এলাকার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে তোলায় আমাদের লক্ষ্য। খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন যুবসমাজের অবক্ষয় রোধ করতে সহায়ক হবে বলে আমি মনে করি। তাই সবসময় তরুনদের খেলাধুলার সুযোগ করে দিতে চেষ্টা করি।

ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। উপজেলা প্রশাসন, সাংবাদিক, স্থানীয় যুবসমাজ সহ আগ্রহী খেলোয়াড়দের নিয়ে এ দল গুলো নির্বাচন করা হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ