১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৩০, ২০২৪,
  • 164 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে ৩৯৯ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারো রশিয়া ঘোনটোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, বারো রশিয়া গ্রামের হেমাজ উদ্দিনের ছেলে মোঃ নাজমুল হক এবং নাজমুল হকের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২৩)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজেদের বাড়ীতে সংরক্ষণ করে চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের নিকট খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছিল।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় বাড়ীতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ রেখেছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে তাদের ঘরের ভিতরে সরিষার স্তুপের মধ্যে লুকায়িত অবস্থায় ৩৯৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ