১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৪:৫৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

অভিবাসী গৃহ শ্রমিকদের নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩,
  • 370 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে অভিবাসী গৃহ শ্রমিকদের নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)।

মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর সহযোগিতায় মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বমসার শিবপুর কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিদেশে অবস্থানরত গৃহ শ্রমিকদের বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরে লিখিত বক্তব্য দেন বমসার নির্বাহী পরিচালক শেখ রোমানা।

তিনি জানান, বিদেশে অবস্থানরত গৃহ শ্রমিকরা বিভিন্নভাবে শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং তাদের প্রাপ্য বেতন পাচ্ছেননা। শ্রমিকদের যে চাকরি ও বেতনের কথা বলে নেয়া হচ্ছে সেই চাকরি ও বেতন দেয়া হচ্ছেনা। বেতন সঠিক সময়ে না দিয়ে দেরি করে দেওয়া হচ্ছে।

কোনো কোনো সময় বেতন একদম দিচ্ছেনা। নারী শ্রমিকরা দীর্ঘ সময় ও একাধিক বাসায় কাজ করলেও তাদের বেতন ও সুযোগ সুবিধা বাড়েনা। কোনো প্রকার ছুটি না দিয়ে মারধর করা হয় এবং খাবার ও চিকিৎসার ব্যবস্থা না করে তাদের চাকরির যে শর্ত রয়েছে তার বেশির ভাগই মানা হচ্ছেনা। তাই তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে অবদান রাখতে পারছেনা।

এতে তাদের পারিবারিক জীবনের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
এসময় উপজেলায় অবস্থানরত ভুক্তভোগী অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন সমস্যা গুলো নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরে অভিবাসী শ্রমিকদের মজুরি চুরি, শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধে একটি আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার দাবি জানান।

সাংবাদিক সম্মেলনে বমসার চেয়ারম্যান লিলি জাহান, ফিল্ড ফেসিলেটেটর রুবী বেগম, মুভিলাইজার মুর্শিদা বেগম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ