১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:০১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 159 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মাসিক সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মার্চ রবিবার সন্ধ্যায় জেলার বিশ্বরোড মোড়সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন অডিটোরিয়ামে মাসিক সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান, (ইশা) এসোসিয়েশনের মহাসচিব শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, সদস্য আবুল কাশেম, ইমাম হাসান জুয়েল, মোঃ খায়রুল ইসলাম, বিপ্লব হাসান, গোলাম জাকারিয়া, বুলবুল আহমেদ সুলতান।

এসময় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বর্তমান সময়ে হলুদ সাংবাদিকতা ব্যাপক হারে বিস্তার করেছে। হলুদ সাংবাদিকতা রুখতে সাংবাদিকদের ঐক্য অপরিসীম। সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিকদের কাজ করতে হবে।

ইফতার ও দোয়া মাহফিলের আগে সকল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রিপোর্টার, পাঠক, লেখক, কলামিস্টসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া পরিচালনা করেন এসোসিয়েশনের সদস্য খাইরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ