১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:০৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ আটক এক

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৪, ২০২৩,
  • 410 Time View

নিজস্ব প্রতিবেদক : তাহিরপুর উপজেলায় ভারতীয় মদের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মাহারাম গ্রামের মৃত হাবি রহমান এর ছেলে কাজল মিয়া(২৮)তবে এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজুল মিয়া তাজু(২৮)নামের অন্য এক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।সে একই উপজেলার মাহারামটিলা গ্রামের আব্দুস মন্নাছ এর ছেলে।

শনিবার রাত সাড়ে ১১টার সময় তাহিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ইফতেখার হোসেন এর নির্দেশে এস আই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় উপজেলার ব্রাহ্মণ গাঁও গ্রামে অভিযান চালিয়ে মন্নাছ মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী কাজল মিয়া (২৮)কে আটক করে,এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজুল মিয়া তাজু নামের অন্য এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।আটককৃত আসামির হেফাজতে থাকা একটি প্লাসিকের বস্তা তল্লাশি করে বস্তার ভিতরে রাখা ১৮০ এমএল এর কাঁচের ৪৮ বোতল অফিচারস চয়েচ মদ,৭৫০ এমএল এর প্লাসিকের ২০ বোতল অফিচারস চয়েচসহ মোট ৬৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের চালান উদ্ধারপুর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামুলে জব্দ করা হয়।

পুলিশের তথ্যসুত্রে জানাযায় আটককৃত আসামি ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে।তারা দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ অন্যান্য নেশা জাতীয় মাদকদ্রব্য তাহিরপুর উপজেলাসহ আশপাশের উপজেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজূ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ