১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৯:৪৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

নান্দাইলে আম গাছ থেকে ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪,
  • 131 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশে আম গাছে ফাঁসিতে ঝুুঁলন্ত আব্দুল মন্নাস (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের আপনপাড়া গ্রাম থেকে নান্দাইল মডেল থানা পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। মৃত আব্দুল মন্নাস ওই গ্রামের মৃত তালেব মিয়ার পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুস মন্নান গত দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। গত সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে যান।

মঙ্গলবার সকালের দিকে বাড়ির লোকজন বাড়ির পাশের আম গাছে আব্দুল মন্নাসের ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন- আব্দুল মন্নাস মানসিক সমস্যায় ভুগছিল। তার চিকিৎসা চলছিল। তবে কি কারনে আত্নহত্যা করেছে তা জানা নেই। ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ