২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

আমঝুপী মানবউন্নয়ন কেন্দ্রে ত্রৈ-মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪,
  • 141 Time View

মো. আব্দুল হামিদ, মেহেরপুর প্রতিনিধি:

সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরা, ঝরে পড়া রোধ ও বাল্যবিবাহ রোধে ইয়ুথ ফোরাম নানাভাবে কর্মসূচি গ্রহন ও বাস্তবায়ন করছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে ইয়ুথ ফোরাম এর দায়-দায়িত্ব বিষয়ক প্লানিং ও ত্রৈ-মাসিক অগ্রগতি পর্যালোচনা সভার আয়োজন করা হয়।

গনসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ কর্মসূচী বাস্তবায়ন করছে।

সভায় সভাপতিত্ব করেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর প্রতিষ্ঠাতা প্রধান আশাদুজজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর ডেপুটি মনিটর নাফিজ আহম্মদ।

সভায় মেহেরপুর জেলার সার্বিক শিক্ষার সুযোগ, শিক্ষার বাস্তবতা, ঝরেপড়া রোধ, শিশুদের বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পাঠদান, বিদ্যালয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ রোধে ইয়ুথদের ভূমিকা বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর ডিপিএম সাদ আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ কাজল রেখা, প্রকল্পের সহকারী প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ ও চাঁদ তারা সূর্য, গণমাধ্যম কর্মীসহ মেহেরপুর সদর উপজেলার আমদহ, আমঝুপি ও বারাদী ইউনিয়নের যুব প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ