২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১০:৫৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ঈশ্বরগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩,
  • 528 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

গতকাল (০২ আগস্ট) বুধবার বিকেল ৫ টার দিকে আঠারবাড়ী রেলস্টেশন প্লাটফর্মে আঠারবাড়ী রেলওয়ে প্যাসেঞ্জার কমিউনিটি ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশার স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, আঠারবাড়ি মহাজান সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ, স্থানীয় বাসিন্দা মো. সাকিব হোসেনসহ অনেকে।

এসময় তাঁরা বলেন, ‘যাতায়াতের সহজ মাধ্যম হচ্ছে রেলপথ। জীবন-জীবিকা, অর্থনীতি-সংস্কৃতি-শিক্ষা তথা সভ্যতার বিকাশ রেলকে ঘিরেই আবর্তিত। কিন্তু ময়মনসিংহ বিভাগের দক্ষিণ ও পূর্ব অঞ্চলটি রেলের কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত। তাই এই অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আঠারবাড়ী-ঢাকা রুটে অবিলম্বে আন্তঃনগর ট্রেন চালু করতে হবে’।

এ ছাড়াও করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেনগুলোও চালুর দাবি জানান উপস্থিত স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ