১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে মাদক সেবনের দায়ে ২ জনের জেল-জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩,
  • 263 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক সেবনের দায়ে দুইজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম‌্যমাণ আদালত। সোমবার (১৮ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুর রহমান।

অভিযানে উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো. শামছু মিয়াকে (৬২) ছয় মাসের কারাদণ্ড এবং সদর ইউনিয়নের বাইদগাঁও গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. রফিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও শামছু মিয়াকে ৩০০ টাকা এবং রফিকুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘দুই মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ