১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

এ বছরের জুনের আগেই সংস্কার সম্ভব-সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫,
  • 130 Time View

মিন্টু মিয়া, ময়মনসিংহ থেকে–   বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার আগামী বছর জুনের আগে নয়, এবছর জুনের আগেই সম্ভব। কিন্তু জনগণ মনে করছে রাজনৈতিক দল ও জনগণকে অন্ধকারে রেখে সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে। বুধবার (১৫ জানুয়ারি)সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের ভূনবনকূড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম সবচেয়ে বড় সংস্কার একথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গৃহীত সংস্কার হবে টেকসই ও গ্রহণযোগ্য।
তিনি বলেন, সংস্কারের হতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। জনসম্পৃক্ত সংস্কারই আধুনিক,মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে পারে। শুধু কোট-টাই পড়া শহরের মানুষের নয়, গ্রাম-গঞ্জ, ক্ষেত-খামারের কাদামাখা , ঘর্মাক্ত মানুষের প্রত্যাশাও সংস্কারে প্রতিফলিত হতে হবে। মানুষের সংসার না চললে সংস্কার হবে অর্থহীন।
কৃষক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি , নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা,
ফ্যমিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাসিক খরচে সহায়তা , পল্লী রেশনিং ,কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি প্রদান, শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে। সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা ,প্রশিক্ষিত পল্লী চিকিৎসক ,সকলের জন্য শিক্ষা, বেকার যুবকদের জন্য ভাতা, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। প্রতিটি এলাকায় শিল্পায়ন, কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।
কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচি অনুযায়ী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভূবনকূড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই কৃষক সমাবেশে ইউনিয়নের সকল গ্রাম থেকে কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তারা কৃষি ও কৃষকের বিরাজমান সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করেন। তারা সেচের সময় বিদ্যুৎ সমস্যা ও সার, বীজ, কীটনাশক, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি, কৃষি পন্যের ন্যায্যমূল্য না পাওয়া, কৃষি বিপননের সমস্যা নিয়ে মনের ভাব প্রকাশ করেন এবং সমস্যা নিরসনের আহ্বান জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ