২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১:১৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জে আলোকিত গৌড়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 75 Time View

চাঁপাইনবাবগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল “আলোকিত গৌড়” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটার ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

আলোকিত গৌড়ের সম্পাদক মোহা. আব্দুল্লাহর সভাপতিত্বে এবং প্রকাশক নূরে আলম সিদ্দিকীর (আসাদ) সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহা. ইসাহাক আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হান, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম,  চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, আল নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ গোলাম রাব্বানী, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: রফিকুল আলম, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা,

জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমশেদ আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি তারেক রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, খবরের কাগজের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ,

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসিক আলী, সিএনএন বাংলার সম্পাদক মেসবাহুল হক, চাঁপাই এক্সপ্রেসের আকতারুজ্জামান ইসা, আলোড়ন টিভির সম্পাদক মো: জসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা আহবায়ক আব্দুর রাহিম সহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আলোকিত গৌড়ের সকল পর্যায়ের প্রতিনিধিগণ।

অতিথিরা আলোকিত গৌড়ের উত্তরোত্তর উন্নতি কামনার পাশাপাশি প্রতিষ্ঠানটির তরুণ সাংবাদিকদের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ