২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 169 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই হাওয়া মোটরসাইকেল ও টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে জেলা শহরের ফুড অফিস মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুড অফিস-পাঠানপাড়া মহল্লার মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান ওরফে হাসান (৩০) ও খরমান আলীর ছেলে আরফান ওরফে ছোটন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার স্বরূপনগরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মো. রায়হান আলী। পথিমধ্যে দুর্বত্তরা তাকে মারধর করে ৪২ হাজার টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনাটি ভুক্তভোগী সদর থানাকে অবগত করলে, তাদের ধরতে তৎপরতরা বাড়ায় পুলিশ।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ওই দুর্বত্তদের পরিচয় শনাক্ত করে হাসান ও ছোটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ৪২ হাজার টাকা ও ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ