১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৪:০৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের দুর্গাপূজায় নিরাপত্তায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 145 Time View

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুর্গাপূজার মন্ডপের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা বিসর্জন পর্যন্ত মন্ডপ ও আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি সদস্যরা।

বিজিবি কর্মকর্তারা বলছেন, সীমান্ত এলাকায় দুর্গাপূজাকে ঘিয়ে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার ( শিবগঞ্জ ও ভোলাহাট) দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

আজ বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদশর্ন শেষে ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, পূজাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মন্ডপগুলোতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী গ্রামের মন্ডপগুলোতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে তাদের। কোনভাবেই দুর্গাপূজার আনন্দ আয়োজনে সমস্যা হতে দেবে না তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ