২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:৪৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

টেকনাফে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৩০, ২০২৪,
  • 148 Time View

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

গত বুধবার উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুত্বর আহত সংবাদকর্মী রহমত উল্লাহ বলেন, ২৭ মার্চ বুধবার রাত ১১ টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মাঝের পাড়া থেকে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলাম। পশ্চিম পাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী রাম দা,, কিরিচ ও লাঠিসহ অস্ত্রের মুখে সাংবাদিকদের জিম্মি করে হামলা করে।

পরে শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল এবং ক্যামরাসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বিভিন্ন জেলে ঘাট দিয়ে মিয়ানমারের অকটেন, বিভিন্ন খাদ্য সামগ্রিক পাচার বেড়েছে মর্মে সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদকে কেন্দ্র করে পাচারকারী আইয়ুব খান, ফয়সাল, রাসেল, সাদ্দাম, রাকিবসহ চিহ্নিত একদল সন্ত্রাসী সাংবাদিকদের উপর হামলা চালায়।

তাছাড়া ভবিষ্যতে পাচারকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে এবং শাহপরীর দ্বীপে প্রবেশ করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি ঘটনার কথা স্বীকার করে বলেন, শাহপরীর দ্বীপে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঘটেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ