২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:৫৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৮, ২০২৩,
  • 394 Time View

মনিরুজ্জামান, নিজস্ব প্রতিবেদক:

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হলেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন।

শনিবার (২৭ মে) ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম এ সাফল্যের জন্য তাকে পুরস্কার হিসেবে সার্টিফিকেট সহ সম্মাননা স্মারক প্রদান করেন। উপ-পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে।

মার্চ মাসে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তে কর্মরত থেকে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ টি জেলার মধ্যে নরসিংদী জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাকারবারী গ্রেফতারসহ সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তিনি এ পুরস্কারে ভূষিত হন।

তিনি নরসিংদী জেলা গোয়েন্দা শাখায় যোগদানের পর থেকে একজন চৌকস ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচিত করেন। তার নিষ্ঠা, কর্মদক্ষতা দিয়ে মাদক, অস্ত্র এবং আন্তঃজেলা ডাকাত দলের একাধিক মামলার আসামিসহ জেলার শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একজন বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে নিজেকে তুলে ধরতে সচেষ্ট ভূমিকা পালন করেন।
এর আগেও তিনি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য এবং মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে জেলার শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে নরসিংদীর সুযোগ্য পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হন।


তার এ অনন্য সাফল্যের প্রতিক্রিয়া জানাতে চাইলে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) ও জেলা গোয়েন্দ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার (পিপিএম বার) সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি পুরস্কার পাওয়া সত্যিকার অর্থেই পরম সৌভাগ্য ও আনন্দের।

দ্বিতীয় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়ে আমার আত্মবিশ্বাস, পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনে আমার মনোবল আরো মজবুত ও সুদৃঢ় হয়েছে। নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মুখ উজ্জ্বল করতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পাশাপাশি সাফল্যের এ ধারাকে অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ