১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ত্রিশালে নারীদের প্রচারে মুখর স্বতন্ত্র প্রার্থী আনিছের ভোটের মাঠ

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩,
  • 159 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই মুখর হয়ে উঠছে ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) আসনের ভোটের মাঠ। গত কয়েকদিন ধরে প্রচারে নারীদের অংশগ্রহণে সরগরম হয়ে উঠেছে আসনটি।

সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থী  সাবেক পৌরমেয়র এবিএম আনিছুজ্জামান আনিছের ট্রাক প্রতীকে ভোট চাচ্ছেন নারীকর্মীরা।

স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামানের স্ত্রী শামিমা আক্তার জানান, ‘আসনটিতে নারী-পুরুষ সমান সমান। সেজন্য আমরা নারী ভোটারদের কাছে ট্রাক প্রতীকের প্রচারণা বাড়িয়েছি। হাজার হাজার নারী ভোটার আশ্বস্ত করেছে তারা স্বতন্ত্র প্রার্থী আমার স্বামী  আনিছকে ভোট প্রদান করবে।  শুধু ভোট না নারী ভোটাররা ট্রাক প্রতীকের প্রচারণাও করবে।’

নারী ভোটার আকলিমা জানান, ‘আনিছ ভাই আমাদের জন্য পৌর মেয়র থাকাকালীন বিভিন্ন সেবা প্রদান করেছে। আশাবাদী এমপি হয়েও তিনি এলাকার উন্নয়ন করবে তাই এই বার ভোট ট্রাক প্রতীকে দেব।’

আরেক নারী ভোটার সুইটি জানান, ‘আমার লেখা পড়া বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সাবেক মেয়র আনিছ ভাইয়ের সহযোগিতায় আমার লেখা পড়া আবার শুরু হয়েছে। উনি ত্রিশালের উন্নয়ন করবে তাই আমাদের পরিবার তাকে ভোট দেব। অন্যদেরকেও ভোট দিতে বলব।’

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নতুন ভোটার লিজা জানান, ‘ত্রিশাল মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আনিছ ভাইয়ের বিকল্প কেউ নেই। তাই আধুনিক ত্রিশাল গড়তে আমার জীবনের প্রথম ভোটটা আনিছ ভাইয়ের ট্রাক প্রতীকেই দেব।’

স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ নারী ভোটারদের কাছে ভোট চেয়ে জানান, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে আমাদের নারীরা। যার যার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। নারীর এই এগিয়ে যাওয়াই দেশের আর্থ-সামাজিক অগ্রগতির এক অপ্রতিরোধ্য যাত্রা। আমার ত্রিশালে নারীদের পাশে থেকে আমি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উদ্যোক্তা হিসেবে যুক্ত করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ