• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের

ধানের শীষে ভোট দিয়ে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে-দুলু

প্রতিনিধি :
প্রকাশকাল : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থী হাসান উদ্দিন সরকাররে পক্ষে নির্বাচনী গণসংযোগ কালে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা বিশ্বস করি- আওয়ামী দু:শাসন, নিপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধে গাজীপুর ও খুলনার জনগণ ধানের শীষকে রায় দিবে। এই রায়ের মাধ্যমে জনগণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জেলখানা থেকে বের করে নিয়ে আসবেন। এই নির্বাচন আমাদের কাছে হলুদ কার্ড। আগামী ১৫ মে গাজীপুর ও খুলনার জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে। আর এই হলুদ কার্ডের পরে যে নির্বাচন আসবে সেখানে আমরা সরকারকে লাল কার্ড দেখাব। মানুষ লাল কার্ডের অপেক্ষায় আছে।
শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিমারা এলাকায় গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট তথা বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকাররে পক্ষে নির্বাচনী গণসংযোগ করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি সরকারের সমালোচনা করেন।
দুলু আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলার যে অবস্থা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। নিরাপত্তার অভাবে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না।
এসময়ে অন্যদের মধ্যে অভিনেতা ও বিএনপি নেতা বাবুল আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাহিত্যা ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার উপস্থিত ছিলেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা