২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ৫ নেতা গ্রেফতার, জামায়াতের নিন্দা

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৪, ২০২৩,
  • 256 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া।

তবে, এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নরসিংদী জেলা জামায়াত ইসলামী।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী শহর শাখার আমীর আজিজুর রহমান (৪৫), শহর শাখা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ও যুব জামাতের মেসেঞ্জার গ্রুপে এডমিন নাসির আহমেদ রিগান (৩০), জেলা কর্মপরিষদ সদস্য ও ব্যবসায়ী আমজাদ হোসেন (৫২), জেলা জামায়াদের সদস্য মোস্তফা মিয়া (৪৭) এবং নরসিংদী বাইতুস সালাম মাদ্রাসার শিক্ষক ও শহর জামায়াতের সদস্য হাবিব হাসান (৩৫)।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া বলেন, ‘তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নাশকতার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে নাশকতামূলক কর্মকান্ড চালানো ও নেতৃত্ব দেয়া ও অর্থ যোগানদাতাও রয়েছে।’

তিনি আরও বলেন, অধিকতর তদন্তের স্বার্থে আসামিদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আজ বুধবার সকাল ১১ টার আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা অন্যান্য নাশকতাকারীদেরকেও গ্রেফতার করার চেষ্টা করছি।

তবে, নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আমদাদ হোসেন বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে কেয়ারটেকার সরকারের প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে আমরা নরসিংদীতে বিক্ষোভ মিছিল করি। অধিকার আদায়ে সাধারণ মানুষ আমাদের আছে। কিন্তু ভোট বিহীন নির্বাচিত ও জন বিচ্ছিন্ন স্বৈরাচার ও দেউলিয়া সরকারের পুলিশ বাহিনী আমাদের গণতান্ত্রিক অধিকার রোধ করতে বিভিন্ন স্থান থেকে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানায় ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলা জামায়াতের আমীর মুসলেহ উদ্দিনের গাবতলী এলাকার বাসায় পুলিশ তল্লাশিতে চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করায় আমরা নিন্দা জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ