২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নোবিপ্রবিতে ফিমস ক্যারিয়ার ক্লাবের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩,
  • 297 Time View

মোঃ মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্র বিজ্ঞান (ফিমস) বিভাগের ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নোবিপ্রবির একাডেমিক ভবন-১ এ উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের রিশাদুল ইসলাম এর সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি মাইনুদ্দিন পাঠানের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগের নব শিক্ষার্থীদের সাথে ক্লাবের মতবিনিময় ও ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানাতে আলোচনা রাখেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক দিগন্ত ইসলাম।

এতে উপস্থিত ছিলেন বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যবৃন্দ।

আলোচনা পর্বে দিগন্ত ইসলাম নোবিপ্রবি ফিসারিজ বিভাগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, নোবিপ্রবি যাত্রা শুরু যে চারটি বিভাগ নিয়ে তার মাঝে অন্যতম ফিমস।নোবিপ্রবির কোন ডিপার্টমেন্টে পড়ে সেই ডিপার্টমেন্টে টিচার হওয়ার দিক দিয়ে আমরাই এগিয়ে সংখ্যাটা দশের অধিক।

তিনি আরও বলেন, ফিসারিজ পড়ে ইতোপূর্বে অনেক শিক্ষার্থী সফল হলেও বর্তমান সেইটা আনুপাতিক হারে কমে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ পরিকল্পনা ও আগে থেকে সচেতন হওয়ার জন্য আমাদের এই ফিমস ক্যারিয়ার ক্লাব।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাইনুদ্দিন পাঠান বলেন, আমরা মূলত ফিমস ডিপার্টমেন্টের প্রথম থেকে আঠারো ব্যাচের মধ্যে আলাদা একটা যোগাযোগের সেতু বন্ধন ও ক্যারিয়ার নিয়ে সচেতন হওয়ার জন্যই ফিমস ক্যারিয়ার ক্লাবের এই কর্মশালা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ