২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নোবিপ্রবির বাস দুর্ঘটনা, প্রাণে বাঁচলো শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪,
  • 117 Time View

মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি নয়ন তারা লাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয়ের রাস্তায় প্রবেশের পথেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ হেলে পরে রাস্তার বাহিরে চলে যায়। এসময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ভয়ে অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।

বাসে থাকা নোবিপ্রবি শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘সোনাপুর থেকে বাসটি যখন বিশ্ববিদ্যালয়ের রাস্তায় আসার পরপরই হঠাৎ করেই বাসটি অর্ধেক অংশ হেলে পরে বাসটি মুহূর্তে রাস্তার বাহিরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই। আমরা খুবই আতঙ্কিত হয়ে পরি। একটুর জন্য বাসটি পাশের খালে পরা থেকে বেঁচে যাই।’

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে।আমরা লোক পাঠিয়েছি সার্বিক দিক বিবেচনায় আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।

এ বিষয়ে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এখানে ড্রাইভারের ভুল ছিলো সে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাহিরে নামিয়ে দিয়েছে। ড্রাইভারকে শোকজ করা হয়েছে এবং পরে তার অপরাধ প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ