২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:০৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাকুন্দিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩,
  • 379 Time View

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ এ শ্লোগান দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং কর্মক্ষম অসহায় ও অসচ্ছল মহিলা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. মিসবাহ উদ্দিন ও মুজিবুর রহমান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ছয়জন অসহায় ও অসচ্ছল মহিলা উপকারভোগীর হাতে ছয়টি সেলাই মেশিন ও দুইজন মহিলার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ