২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাটগ্রামে পাথর ভাঙ্গা শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩,
  • 399 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথর ভাঙ্গা শ্রমিকদের পেশাগত ব্যাধি,স্বাস্থ্য সুরক্ষায় করণীয় ও সচেতনতা সৃষ্টিতে আলোচনাসভা এবং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০নভেম্বর) সকাল ১১টায় বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক সিরিয়াল অফিসের সামনে বেসরকারি সংস্থা সেইফটি এ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস)এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

পরে আলোচনা শেষে প্রায় ৩শত শ্রমিকের মাঝে মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। সভায় উপস্থিত থেকে বক্তব্যদেন, সেইফটি এন্ড রাইটস সোসাইটির (এসআরএস) সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট ফারুক হোসেন, প্রকল্প কর্মকর্তা বি- আম্মা মল্লিকা, বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগের দিন বুধবার এসআরএস এর পক্ষ থেকে স্থলবন্দর এলাকায় বিভিন্ন পাথর ভাঙ্গা কারখানায় গিয়ে কর্মরত শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতামুলক পরামর্শ, মাস্ক ও সচেতনতামূলক প্রচারপএ বিতরণ করা হয়।

উক্ত সভায় বক্তারা দাবী করেন, বুড়িমারী স্থলবন্দর এলাকায় কর্মরত পাথর ভাঙ্গাসহ সকল শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ