২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:১৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার সমর্থন করে না- সালাউদ্দিন আহমেদ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 101 Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ইসলামের মূল্যবোধের রাজনৈতিক দল হলেও কখনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করে না। আবার কোনো রাজনৈতিক দলের সাথে ইসলাম নাম লেখা থাকলেও তারা ইসলামের মালিক হয়ে যায় না। জাতীয় নির্বাচনের আগে কোনো কোনো দল লেবাস পরিবর্তন করবে বিষয়টি সকলকে বুঝতে হবে।

আজ (১৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা ও পটিয়া পৌরসভার আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

পটিয়ার জিরিও পটিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন ও দুই মাদ্রাসা ছাত্র-শিক্ষক পরিচালক ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ উলামায়ে কেরামদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় মাঝে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোঃ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব মোঃ লায়ন হেলাল উদ্দিন, সিঃ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক জনাব আবু সুফিয়ান, সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ