১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

বেলাবতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২, ২০২৪,
  • 136 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মেহেদী হাসান কাউসার (২৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১ মার্চ) দিবাগত রাতে শিবপুর উপজেলার চৈত্যন্য ভাড়া বাড়ী থেকে তাকে গ্রেফতার করে বেলাব থানার পুলিশ।

গ্রেফতারকৃত পলাতক আসামি মেহেদী হাসান কাউসার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দা গ্রামের মো. আলকাছ মিয়ার ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান (পিপিএম) জানান, মেহেদী হাসান কাউসার বেলাবো থানায় করা ২০১৭ সালের ১৩ আগস্ট মাসে করা একটি মামলায় ৩৯৬ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান পলাতক থাকায় ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত তার গ্রেফতারি পরোয়ানা জারি করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বেলাব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়।

পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান’র (পিপিএম) নির্দেশে উপ-পরিদর্শক (এস আই)মো. আজিজুল আল মামুনের নেতৃত্বে শিবপুর উপজেলার চৈত্যন্য এলাকার ভাড়া বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। এ মামলা ছাড়াও গ্রেফতারকৃত মেহেদী হাসান কাউসারের বিরুদ্ধে বেলাব থানাসহ বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে নরসিংদীর আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি আজিজুর রহমান জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ