২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৪৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ভূমি সেবা প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে: এসিল্যাল্ড মাহবুবুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩,
  • 566 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

ভূমি সেবা প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল ব্রত। তাছাড়া কোন ধরনের ভীতি বা জটিলতা ছাড়াই যেকোন প্রয়োজনে আপনারা সরাসরি আমার কাছে আসবেন। আপনাদের সেবায় আমি সর্বদা প্রস্তুত।

আজ সোমবার (২২ মে) ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এর আগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভূমি সেবার মানোন্নয়ন ও সহজীকরণ বিষয়ে
উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজহুরা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার ১১ টি ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সেবা বুথ চালু করা হয়েছে। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত প্রতিটা বুথে এ সেবা চালু থাকবে।

এছাড়াও প্রতিটি বুথে উপকারভোগীরা তাঁদের ভূমি সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান করতে পারবেন। তিনি আরও জানান, অনলাইনে ভূমি মালিকেরা রেজিষ্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে। এ ছাড়াও ভূমি সংক্রান্ত যেকোন সমস্যায় সরাসরি তাঁর কাছে আসার আহ্বান জানান এসিল্যান্ড মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ