২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১:১৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

মনোহরদীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩,
  • 255 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রুবেল মিয়া (২০) নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর গ্রামে তাকে আটক করা হয়।

পরে সেখানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া কৃষ্ণপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বালিকা দাখিল মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে মাদরাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করত রুবেল।
বিষয়টি অভিভাবককে অবগত করলে তাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রেজাউল করিম। ভবিষ্যতে এমন অপরাধ করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও রেজাউল করিম বলেন, ‘দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে তার দ্বারা এরূপ অপরাধ সংঘটিত হলে অধিকতর কঠিন দণ্ড প্রদান করা হবে বলে তাকে সতর্ক করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ