• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন

মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মামলা বাণিজ্যের মাধ্যমে দুই কিশোরকে মিথ্যা অভিযোগে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে এবং সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে নরসিংদীর শিবপুরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৭ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় শিবপুর উপজেলার যোশর এলাকায় ‘এসবি কোম্পানি’র সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি গত ৩১ জুলাই ২০২৬ তারিখ রাতে যোশর গ্রামের এসবি কোম্পানির পাশে পাহাড়ফুলদি গ্রামের বাসিন্দা খলিলের একটি প্লাস্টিকের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর এসবি কোম্পানির সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করে আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পায় যে, ঘটনার রাতে যোশর গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে ফাহিম মৃধা (১৫) এবং নূর মোহাম্মদের ছেলে তামিম (১২) রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

সিসিটিভি ফুটেজে কেবল তাদের উপস্থিতির ওপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদের জন্য শিবপুর মডেল থানা পুলিশ এই দুই তরুণকে আটক করে।

​এলাকাবাসীর দাবি, আটকের পরপরই অভিযুক্ত খলিল দুই কিশোরের অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

টাকা না দিলে তাদের অগ্নিকাণ্ডের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে দাবি করা টাকা না পেয়ে ষড়যন্ত্রমূলকভাবে ওই দুই কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

​১২ ও ১৫ বছরের দুই কিশোরকে জেলহাজতে পাঠানোর খবরে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আজ শত শত গ্রামবাসী এসবি কোম্পানির সামনের সড়কে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, “খলিল নিজের স্বার্থ হাসিলে মামলা বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। সিসিটিভি ফুটেজে কাউকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলেই সে অপরাধী হয়ে যায় না। নিরীহ দুই কিশোরকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।”

​বক্তারা অবিলম্বে এই দুই কিশোরের নিঃশর্ত মুক্তি, প্রকৃত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত এবং মামলা বাণিজ্যে জড়িত খলিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা