১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৫৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩,
  • 309 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় নাসরিন আক্তার (৩৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ২৫ আগস্ট বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝারতলা এলাকায় মোগল গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন মাহমুদাবাদ গ্রামের আল আমিনের স্ত্রী এবং বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৮ বছর আগে পারিবারিকভাবে মাহমুদাবাদ গ্রামের মোগল গাজীর ছেলে আল আমিনের সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়।

তাদের সংসারে দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৫টায় প্রতিবেশীরা ঘরে ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মা আফরোজা জানান, আমার মেয়ে খুব ধার্মিক ছিল। ছেলে মেয়ে, স্বামী সংসার নিয়ে ভালই ছিলো। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল সে।

রায়পুরা থানার উপপরিদর্শক নবী হোসেন জানান, খবর পেয়ে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ