২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নরসিংদী রোটারী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৮, ২০২৩,
  • 312 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন‍্য নির্ধারিত স্হানে রোটারী ক্লাব নরসিংদী বৃক্ষরোপণ করেছেন।

আজ সোমবার (২৮ আগস্ট ) নরসিংদী শহরের বানিয়াছলে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ করেন।
রোটারী ক্লাব অব নরসিংদীর প্রেসিডেন্ট মো. নূরুল হক আফ্রাদ মিলনের সভাপতিত্বে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বুদ্ধি প্রতিবন্ধি অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি আবু নঈম মোহাম্মদ মারুফ খাঁন।

অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু কাউছার সুমন, নরসিংদী প্রেসক্লাবে সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন
সরকার, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীসহ রোটারিয়ান,সুশীল সমাজ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে রোটারী ক্লাবের অংশগ্রহনের জন‍্য সকল রোটারিয়ানদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ