১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

সৌদি গিয়ে ৩ দিন জেল খেটে দেশে ফিরলেন সজিব

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩,
  • 171 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে ৫ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন নান্দাইলের সজীব সরকার। সেখানে গিয়ে ২ মাস থেকে ৩ দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরেছেন তিনি। প্রতারণার শিকার সজিব সরকার নান্দাইল পৌরসভার ৬ নং ওয়ার্ডের গারুয়া গ্রামের শরীফ উদ্দিন সরকারের পুত্র।

এ বিষয়ে গত শুক্রবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সজিব। অভিযুক্ত ব্যক্তি আচারগাঁও উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল ফকিরের পুত্র আঃ রশিদ ওরফে আবু মিয়া (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, নান্দাইল পৌর সদরের ৭ নং ওয়ার্ডের আচারগাঁও গ্রামের আঃ রশিদের পুত্র নাজমুল হক রনি সৌদি আরবে থাকেন। সে সুবাদে আঃ রশিদ তার পাশের গ্রামের সজীব সরকারকে বেশি টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন।

পরে নগদ ও ব্যাংকের মাধ্যমে আঃ রশিদকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৬ অক্টোবর সৌদি আরবে পৌঁছান সজীব সরকার। সেখানে গিয়ে সজীব বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। পরে সে বাড়ি থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে আকামা করেন। দুই মাস পর গত ১৭ ডিসেম্বর সজীবকে সৌদি আরবের পুলিশ গ্রেফতার করে। সেখানে ৩ দিন জেল খাটার পরে সৌদি পুলিশ গত ২০ ডিসেম্বর দেশে পাঠিয়ে দেন।

সজীব সরকার বলেন, আমার সাথে প্রতারণা করা হয়েছে। এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রশাসনের নিকট এর বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত আঃ রশিদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, সজিব সরকার থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ