১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:৩৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

৩০০ কিলোমিটার পায়ে হেঁটে বাড়ির পথে চবি শিক্ষার্থী শুভ

এ.এইচ সবুজ, গাজীপুর:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫,
  • 105 Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) শিক্ষার্থী শরিফুল ইসলাম শুভ ইচ্ছেপূরণ করতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে গ্রামের বাড়ি গাজীপুরের উদ্দেশে রওনা দেন। এজন্য তাকে পাড়ি দিতে হচ্ছে ৩০০ কিলোমিটার পথ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শরিফুল ইসলাম শুভ তার বর্তমান অবস্থান নারায়ণগঞ্জ বলে জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম থেকে রওনা দেন এই শিক্ষার্থী।

শরিফুল ইসলাম শুভ গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম ডগরী গ্রামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী।

নতুন করে দেশ ভ্রমণের জন্য হাইকিং দিন দিন এ প্রজন্মের কাছে বেশ রোমাঞ্চকর বিষয় হয়ে উঠছে। শুধুমাত্র ইচ্ছাশক্তি আর মনোবল থেকেই যে শত শত কিলোমিটার পাড়ি দেওয়া যায়। পায়ে হেঁটে ৩০০ কিলোমিটার পথ চলা চ্যালেঞ্জিং এবং শক্ত মনোবল দরকার।

শিক্ষার্থী শরিফুল ইসলাম শুভ বলেন, প্রথমে ৩০০ কি.মি. পায়ে হেঁটে বাসায় যাব এরকম কোন প্ল্যান ছিল না। তবে পরিবেশ বা ফিটনেস রিলেটেড কোন স্লোগানকে সামনে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পায়ে হেঁটে যাওয়ার স্বপ্ন দেখতাম।

কিন্তু এত বড় একটা ইভেন্টে সফল হব কিনা এ নিয়ে একটু চিন্তিত ছিলাম। হঠাৎ একদিন মাথায় আসল যে চবি থেকে গাজীপুর আমাদের বাড়ি পর্যন্ত ৩০০ কি.মি.।

এইরকম ইভেন্ট (হাইকিং) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুর পায়ে হেঁটে এখন পর্যন্ত কেউ করে নাই। সেই সময়ই সিদ্ধান্ত নিলাম এই ইভেন্ট আমি করব।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করি এখন আমার অবস্থান নারায়ণগঞ্জে। প্ল্যান বলতে এই হাইকিং এ যদি সফল হই তবে আমার নেক্সট টার্গেট টেকনাফ থেকে তেতুলিয়া।

আসলে এইভাবে কখনও হেঁটে এত পথ পাড়ি দেওয়া হয় নাই। তবে বাংলাদেশে একেক অঞ্চলের একেক সংস্কৃতি, ভাষা, আচার ব্যবহার খুবই উপভোগ করছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (৩য় বর্ষ) শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, শুভ আমার বিশ্ববিদ্যালয়ের ছোটভাই। পরিবেশ প্রকৃতি মানুষ ও আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রতি টান আছে তার।

পথ প্রান্তর ঘুরে কাছ থেকে মানুষ ও তাদের জীবন যাপন দেখা সে উপভোগ করে। তার ৩০০ কিলো. পায়ে হেঁটে গাজীপুর যাত্রা বড় মানসিক শারীরিক সাহসের পরিচয়।

এমন পায়ে হেঁটে যাত্রার মাধ্যমে মানুষের ধৈর্য্য সাহস সংযম বৃদ্ধি পাবে। পাশাপাশি শারীরিক সুস্থতা ও বিচিত্র অভিজ্ঞতার সুযোগ আছে। শুভ’র এই সাহসী সিদ্ধান্ত আমাদেরও উদ্বুদ্ধ করছে।

এ বিষয়ে চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব গাজীপুরের সভাপতি মোঃ মাজহারুল হক বলেন, এটা (হাইকিং) তার জন্য বিশাল এক অর্জন এবং নতুন অভিজ্ঞতা।

তিনি আরো বলেন, তার (শুভর) ভ্রমণ থেকে আমাদের এটা শিক্ষা নেয়া উচিত – স্বদিচ্ছা এবং দৃঢ় বিশ্বাস- মনোবল থাকলে যে কোন কাজেই সফল হওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ