১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:৪২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে ছাই ২০ বসতঘর

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪,
  • 104 Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯ পরিবারের ২০টি বসতঘর। রোববার ভোরে পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৯টি পরিবারের ২০ টি ঘর, প্রয়োজনীয় কাগজপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন– পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলি, শাহাদত আলী, শাহিদ আলী, নজরুল ইসলাম, আনিসুর ও মাসুদ রানা।

ক্ষতিগ্রস্ত ফারাজুল বলেন, ‘ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখতে পায় ঘরের উপরে আগুন। আগুন এসময় দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ধান, চাল, কাপড়, টাকাসহ প্রয়োজনীয় কোন কিছুই বাড়ি থেকে বের করতে পারিনি।’

ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ