৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১:৫৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 29 Time View

খুলনার পাইকগাছায় ২০২৫ সালের স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা কঠোর নিরাপত্তা ও প্রশাসনের নিবিড় তদারকির মধ্য দিয়ে শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।

পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রগুলো পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি সরেজমিনে পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের  প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে ইউএনও জানান, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে কেন্দ্রগুলোর আশপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা সমন্বিতভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট ১ হাজার ১৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ৭৭৯ জন এবং অনুপস্থিত ছিল ৩৭১ জন।

উপজেলার নির্ধারিত দুটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম দিন কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ