১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:৩৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

মনোহরদীতে তামাক নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১৮, ২০২৩,
  • 302 Time View

নিজস্ব প্রতিবেদক: 

নরসিংদীর মনোহরদীতে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ অক্টোবর) সকালে মনোহরদী পৌরসভার আয়োজনে এবং এইড ফাউন্ডেশন ও ভাইটাল স্ট্রেটিজিস এর সহযোগিতায় পৌরসভা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন।

সভায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও প্রচারের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশন প্রজেক্ট ডিরেক্টর সাগুফতা সুলতানা এবং মেয়র এলায়েন্স ফর হেলদি সিটির সমন্বয়কারী আবু নাসের অনিক।

এসময় উপস্থিত ছিলেন মনোহরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল মিয়া, কাউন্সিলর হারুন অর রশিদ, মনোহরদী সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাসুদ মিয়া, সাংবাদিক মনিরুজ্জামান, পৌরসভার প্রধান সহকারী শফিকুল ইসলাম প্রমুখ।

মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, পৌর এলাকায় তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাছাড়া ধুমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল ও ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে টাস্কফোর্স কমিটি গঠন করতে হবে। আইন শক্তিশালী করার পাশাপাশি তামাকের ভয়াবহতা হ্রাস করতে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ