• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদ, আইনগত ব্যবস্থার দাবি ফুলপুর উপজেলায় নতুন ইউএনও মোহাম্মদ ইউসুফ ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত কৃষির আধুনিকায়নের লক্ষ্যে পাটগ্রামে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের ইন্তেকাল নান্দাইলে কৃষক কৃষাণীদের দিনব্যাপী GAP সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত  পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ 

১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:  ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসন ও সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ১২৭তম নজরুল জয়ন্তীর তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি বলেন, এবারের নজরুল জয়ন্তীর মাধ্যমে আমাদের ময়মনসিংহ ও ত্রিশালবাসীর অন্যতম পাওয়া হচ্ছে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে আগামী এক বছর এই ত্রিশালেই নজরুলবর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে এইখানে নজরুল সিটি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে সারা বাংলাদেশের নজরুল চর্চা এখান থেকে পরিচালিত হতে পারে।

তিনি আরো বলেন, নজরুল এখানে যেই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই বিদ্যালয়ের ক্লাসরুমের অংশটুকু আমরা অক্ষত অবস্থায় রেখেছি , যাতে করে আন্তর্জাতিক ঐতিহাসিক স্থাপনার তালিকায় সেটি আমরা যেতে অন্তর্ভুক্ত করতে পারি।

সভাপতি বলেন, নজরুল জয়ন্তীর আয়োজনকে আমরা ময়মনসিংহ বিভাগের আরো চারটি জেলায় সম্প্রসারণ করেছি। আগামীতে এই ত্রিশাল থেকেই যাতে সারা বাংলাদেশের সবকটি জেলায় এই জয়ন্তীর উৎসব সম্প্রসারণ করা যায় আমরা সেই পরিকল্পনা করছি। আমরা সেইরকম ভাবে কর্মপরিকল্পনা করে সংস্কৃত মন্ত্রণালয় পাঠাবো। তিন দিনব্যাপী এই আয়োজনে সংশ্লিষ্ট সকল দপ্তর এবং অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা