১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

সাজা শেষে ভারতীয় নাগরিককে ফেরত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪,
  • 125 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
বাংলাদেশে সাজা শেষে এক ভারতীয় নাগরিক কে লালমনিরহাটের বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে। ওই ভারতীয় নাগরিকের নাম শম্ভু সিং সরকারকে (৪৫)।

তিনি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ১৩০ ভোটবাড়ি এলাকার বাসিন্দা জয়রাম শিং সরকারের ছেলে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রিয়ারি) দুপুর ১২ টার দিকে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় ইমিগ্রেশন পুলিশের নিকট তাঁকে হস্তান্তর করে।

জানা গেছে, ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ বøকের ১৩০ ভোটবাড়ি এলাকার বাসিন্দা জয়রাম শিং সরকারের ছেলে শম্ভু সিং সরকার গত তিনমাস আগে বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে শম্ভু সরকার।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আটক করে ও অনুপ্রবেশের মামলা দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ আদালতে নিলে আদালত তাঁকে তিনমাস কারাদন্ডাদেশ প্রদান করে। সাজা ভোগ শেষে আইন অনুযায়ী মঙলবার শম্ভুকে ভারতে ফেরত পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভারতের পক্ষে বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এস এস সনোয়াল, মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর ডালিম অধিকারী, ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিত বিশ্বাস এবং বাংলাদেশের পক্ষে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনর্চাজ (উপপরিদর্শক) আহসান হাবীব সরকার পলাশ, ৬১ বিজিবির ব্যাটালিয়ন তিস্তা-২ এর বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান প্রমুখ।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনর্চাজ (উপপরিদর্শক)আহসান হাবীব সরকার পলাশ বলেন, ‘সাজাভোগ শেষে আইনের প্রক্রিয়া শেষে ভারতীয় নাগরিককে উভয় দেশের সীমান্তরক্ষী, পুলিশের উপস্থিতিতে ফেরত পাঠানো হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ