চট্টগ্রাম পটিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব, চাকতাই ও খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ি অহিদুল আলম
চৌধুরী পিবলুকে জড়িয়ে একটি “চট্টগ্রাম প্রতিদিন” নামের একটা অনলাইন পত্রিকায় কন্টেইন ভিডিও বার্তায় মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দায় প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদ সভাও বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা পটিয়া। আজ সোমবার পটিয়া উপজেলা যুবদলের তৃণমূল নেতাকর্মীরা এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এছাড়াও চট্টগ্রাম প্রতিদিন নামের একটা অনলাইন পত্রিকা অহিদুল আলম চৌধুরী পিপলুর বিরুদ্ধে এই সংবাদ প্রচারের পর থেকে সারাদিন আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে যুবদলের তৃণমূল নেতাকর্মীরা এই সংবাদকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত উল্লেখ করে বলেন-বিগত ফ্যাসিষ্ট সরকার আমলে আন্দোলন সংগ্রামে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও বিশিষ্ট মানবিক সেবক পটিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু।
তিনি কখনো অন্যায় করেনি, তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কমলমুন্সির হাট বাজার নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগ সরকারের আমলের গুঁটি কয়েকজন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ নেতারা তাদের নিজেদের অপকর্ম আড়াল করতে মিথ্যা প্রগন্ডা ছড়াচ্ছেন।
যুবদলের নেতৃবৃন্দরা অপ-প্রচার থেকে বিরত থাকার জন্য ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগকে অনুরোধ জানিয়েছেন। অন্যাথায় এর দাঁত ভাঙা জবাব দেবে জাতীয়তাবাদী যুবদল পটিয়া উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা।
চাকতাই খাতুনগঞ্জ স্বনামধন্য ব্যাবসায়ী অহিদুল আলম চৌধুরী পিবলুর বিরুদ্ধে বিভিন্ন ধরণের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দরা বলেন, ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগ দালালদের সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি নয়তো নয়তো মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে নয়,পটিয়া উপজেলা পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ এটা জবাব রাজনৈতিকভাবে রাজপথেই দিতে প্রস্তুত রয়েছে।