১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

নরসিংদীতে বিজয় টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৩১, ২০২৩,
  • 401 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বিজয় টিভির ১১ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা শেষে কেক কেটে বিজয় টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বিজয় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।
সামাজিক সংগঠন অণির্বান এর সভাপতি মাহমুদুল হাসান’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ভাস্কর অলি মাহমুদ প্রমুখ।

এসময় শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মনিরুজ্জামান ভূঁইয়া, নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মনযিল এ মিল্লাত, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সমন্বয়ক মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ