নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র তত্ত্বাবধানে নান্দাইল পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও একটি মহল পরিকল্পিতভাবে নান্দাইলে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। ছাত্রদল অতীতেও সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে ছিল, এখনো আছে। কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক,যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দীন ভূইয়া নাদিম, মাহবুব আলম রবিন,তোফায়েল আহমেদ,সদস্য মোকাররম হোসেন অনিক,পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার,যুগ্ম-আহ্বায়ক পিয়াস হোসেন, মোহাইমুন ইসলাম শাওন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্রদল নেতা মনির বাঙ্গালি, কলেজ ছাত্রদলের সভাপতি মোমিন মিয়া, মোবাশ্বির,এনামুল হক সহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।