১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৩৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 101 Time View

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনারে প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে সকল সরকারি কলেজের প্রভাষকদের নিয়ে কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ৩৫ ব্যাচের নবাবগঞ্জ সরকারি কলেজর প্রাণীবিদ্যার প্রভাষক আব্দুর রাজ্জাক, ৩৭ ব্যাচের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজর ইতিহাস বিভাগের প্রভাষক আবু রায়হান, ৩৬ ব্যাচের নবাবগঞ্জ সরকারি কলেজর প্রাণীবিদ্যার প্রভাষক লুৎফন নাহার লিনা, ৪০ ব্যাচের আদিনা ফজলুল হক সরকারি কলেজর ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক ইউসুফ আলী।

কর্মসূচির সংহতি জ্ঞাপন করেছেন নবাবগঞ্জ সরকারি কলেজর প্রাণীবিদ্যার সহকারী অধ্যাপক কামরুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজর অধ্যক্ষ আব্দুল আওয়াল অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ