২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:৪৩| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাটগ্রামে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও গাছপালা

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩,
  • 427 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের দয়ারটারী গ্রামে হঠাৎ ঝড়ের তান্ডবে বাড়ি-ঘর, গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত দুইটার দিকে শুরু হয় এ ঝড়ের তান্ডব।

তান্ডবে ওই গ্রামের প্রায় ৩০ টি পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে ফেলা হয়েছে। আম, জাম, কলাসহ, বিভিন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।

দয়ারটারী গ্রামের কসিরান নেছা (৭৫) বলেন , ‘রাত দুইটার পর হঠাৎ দুম (ঝড়) উঠিল। ঝড়ে মার দুইটি ঘর ছিলা দুটায় শেষ হয়ে গেছে। মুই এ্যালা কা (কোথায়) থাকিম।’

একই এলাকার আইনুল হক (৪৫) বলেন, ‘রাতে হঠাৎ করে ঝড়- বৃষ্টি শুরু হয় । কোন কিছু বুঝে উঠার আগে মোর (আমার) ঘর ভেঙ্গে পড়ে। এখন খোলা আকাশের নিচে বাস করতেছি।’

কুচলিবাড়ি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মাজু বলেন, আমার ওয়ার্ডের দয়ারটারী গ্রামে অনেক ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়েছি ।

পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী বলেন, ‘আমি সরেজমিন পরিদর্শন করেছি। ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছ ক্ষতিগ্রস্তের তালিকা চাওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ