১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:৩৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার কেড়ে নিল শিশুর প্রাণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩,
  • 390 Time View

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মাইশা আক্তার ওরফে টুনি নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (৬ জুলাই) বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার জাটিয়া ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামের নূরুল হকের মেয়ে।

নিহত শিশুর মামা আবুল হাসেম জানান, শিশুটি তার মা বানেছা খাতুনের সাথে ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিল। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে শিশুটি বাসার সামনে রাস্তায় হাঁটতে বের হন।

সড়কের পাশ দিয়ে হাঁটার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে শিশুটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজী সাবিদ আব্দুল্লাহ হাবিব বলেন, ‘ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ