১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৯:৪৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১, ২০২৩,
  • 303 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মুমিত হাসান তনু (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলা চিনিশপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুমিত হাসান তনু কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। তিনি নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা শেষ হলেও কলেজের নিয়মিত উপস্থিতিতে অংশ নিতে প্রতিদিনের ন্যায় কলেজে যাচ্ছিলেন তিনি।

তার সহপাঠী ও এলাকাবাশী জানায়, চিনিশপুরের একটি বাড়িতে ভাড়ায় থেকে কলেজে পড়াশোনা করতেন তনু। প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৯টার দিকে দুই বন্ধু মিলে কলেজে রওনা হয়। পধিমধ্যে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী সূবর্ণা এক্সপ্রেসের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) কার্তিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ