১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:৫৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে দ্বিতীয় দফা অবরোধ সমর্থনে মাঠে ছিল বিএনপি, প্রস্তুত তৃতীয় দফার

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৬, ২০২৩,
  • 189 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ) :

বর্তমান সরকার পতনের দাবিতে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষের দিনে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ (০৬ নভেম্বর) সোমবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বে দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন ফরিদ, সদস্য জাকির হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহম্মেদ চকদার, যুগ্ম আহ্বায়ক রাফসান আহমেদ রোমাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে কেন্দ্রিয় বিএনপি।

তারই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে মাঠে তৎপর থাকবে বলে জানিয়েছে দলটির সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ