১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৫৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

নান্দাইলে ৫শতাধিক কৃষক পেল বিনামূল্যে সরিষা বীজ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৬, ২০২৩,
  • 151 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে তেলের চাহিদা পূরণে তেল ফসল এবং উচ্চফলনশীল বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক কৃষকদের মাঝে বিনামূল্যে বিনা সরিষা ৯, বিনা সরিষা ১১, বিনা ধান ২৪ এবং বিনা ধান ২৫ এর বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে কৃষি অধিদপ্তর নান্দাইল ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে সরিষা বীজ বিতরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষক নাসরিন আক্তার বানু সভাপতিত্বে,নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় – মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক- ড. মির্জা মোফাজ্জল, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ), সিএসও ও প্রকল্প পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। পরে উপজেলার ৫শতাধিক কৃষকের মাঝে বিনা সরিষা-৯ ও ১১,বীজ ও ৮০ জন কৃষকের মাঝে বিনা ধান২৪,২৫ বিতরণ করেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক/ কৃষাণী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ